বেনাপোলে ট্রাংকলরীতে থাকা গরম পিচে দগ্ধ হয়ে তিন পথচারী এখন মৃত্যু শয্যায়

যশোর বেনাপোলে ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার কোম্পানীর ঢাকনা বিহীন ট্রাংকলরীতে থাকা গরম পিচে দগ্ধ হয়ে তিন পথচারী এখন মৃত্যু শয্যায়।সোমবার(২৫শে নভেম্বর)সন্ধ্যায় বেনাপোল পৌর এলাকার যশোর-বেনাপোল মহাসড়কের তালশারী নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, বেনাপোল পৌরসভাধীন সাদিপুর গ্রামের বাবু মেম্বারের ছেলে সাকিব (২৩),একই গ্রামের চাঁদ মিয়ার ছেলে মিরাজ বিশ্বাস(২৫)ও নামাজ গ্রামের কামরুল ইসলামের ছেলে রাব্বি(২২)।স্থানীয় সুত্রে জানাজায়, সোমবার সন্ধ্যায় আহত তিন যুবক মোটরসাইকেল যোগে শার্শা থেকে বেনাপোলের দিকে আসছিলেন। এসময় বেনাপোল তালশারী মিলন ফিলিং স্টেশনের কাছে পৌছালে বেনাপোল থেকে ছেড়ে যাওয়া একটি পিচ বোঝায় ট্রাংকলরী ঢাকনা খোলা থাকায় গরম পিচ চলন্ত গাড়ি থেকে পড়ে।এতে তারা গুরুত্বর দগ্ধ হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যায়।পরে স্থানীয়রা

তাদেরকে উদ্ধার করে বেনাপোল সুরক্ষা ক্লিনিকে নিয়ে আসে এবং ক্ষুদ্র এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করে।আহতদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে এবং তাদের অবস্থা আশঙ্কা জনক বলে জানান চিকিৎসক।এদিকে স্থানীরা আরো বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার কোম্পানীর যানবাহন গুলো একটি বড় ঠিকাদার প্রতিষ্ঠানের হওয়ায় তারা কোন নিয়ম না মেনে সব সময় সড়কে বেপরোয়া গতিতে চলে।ফলে সড়কে প্রায় ছোট বড় দূর্ঘটনা ঘটে থাকে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর