শেরপুরে বিশাল আকৃতির গাঁজা গাছ উদ্ধার

শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া কবীরপুর গ্রামের একটি পানের বরজ থেকে ২৫ নভেম্বর সোমবার বিকেলে সাড়ে ৩টার দিকে একটি ১০ ফুট উচ্চতা (বিশাল আকৃতির) গাঁজা গাছ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ।

এক গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ও এএসআই লিটন সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার আন্ধারিয়া কবীরপুর গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের জনৈক মিজান মিয়ার পানের বরজের মধ্যস্থল থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গাঁজা গাছ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে গাঁজা গাছের মালিককে গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর