টুঙ্গিপাড়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে দারিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প (ছানি অপারেশন সহ) অনুষ্ঠিত হয়েছে। চক্ষু ক্যাম্পের আয়োজন করে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) স্বেচ্ছাসেবী সংগঠন।

পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পরিচালনায় দিনব্যাপী এ ক্যাম্পে কারিগরি সহযোগিতা প্রদান করে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফ্রি চক্ষু ক্যাম্পের আওতায় মোট ৪০৭ জন রোগীর মধ্যে ৩৬২ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ করা হয় এবং বাকী ৪৫ জন রোগীকে ছানি অপারেশনের জন্য গোপালগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। ফ্রি চক্ষু ক্যাম্প পরিচালনার জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডাঃ সাইফুদ্দিন আহমেদ দিক নির্দেশনায় ও উপস্থিতিতে অভিজ্ঞ একাধিক চক্ষু চিকিৎসক, সিনিয়র নার্স ও কর্মকর্তা-কর্মচারী দ্বারা পরিচালিত হয় এ ক্যাম্প।

এসময় অত্র প্রতিষ্ঠানের উপ-পরিচালক ডাঃ অমৃত লাল বিশ্বাস, মেডিকেল অফিসার ডাঃ নিপা বেপারী, সিনিয়র স্টাফ নার্স দেবী হাওলাদার, সম্পা বিশ্বাস, মুনমুন রানী, ঝুমুর মন্ডল, মৌটুসী ইসলাম, উৎপলা বাড়ৈ, ক্যাম্প অর্গানাইজার দীপক সরকার, কুশলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম (ওমর), রিকের এরিয়া ম্যানেজার এম.এইচ. আর সুজন, সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মোঃ মাহাবুব উদ্দিন আহম্মদ, রিক গোপালগঞ্জ শাখার ম্যানেজার মৃণাল কৃষ্ণ ঢালী, স্বাস্থ্য কর্মকর্তা সুনিল মন্ডল সহ সকল কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মীগণ, কুশলী ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান, আবেদা বেগম, মেরি আক্তার, মোঃ ওমর আলী শেখ, ইউপি সচিব শেখ মাহমুদুল হাসান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মোঃ তুহিন সিকদার, কুশলী ইউপির গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রতিনিধি পারভেজ আলম উপস্থিত ছিলেন। ক্যাম্পটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য ২ দিন পূর্বে অত্র এলাকায় রিক-এর উদ্যোগে মাইকিং করে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। সকলের সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্পটি সম্পন্ন হওয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ডাঃ সাইফুদ্দিন আহমেদ আয়োজক কর্তৃপক্ষ রিক ও কুশলী ইউনিয়ন পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানান।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর