চুয়াডাঙ্গায় ট্রাফিক সচেতনতা সপ্তাহ উদ্বোধন

নতুন সড়ক আইন বাস্তবায়ন উপলক্ষে চুয়াডাঙ্গায় ট্রাফিক সচেতনতা সপ্তাহ ২০১৯ উদ্ধোধন করা হয়েছে। ট্রাফিক সচেতনতা উপলক্ষে আলোচনা সভা, লিফলেট বিতরণ, চালকদের পরামর্শসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার চৌরাস্তা মোড়ে জেলা পুলিশের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়। ট্রাফিক সচেতনাত সপ্তাহের অনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আবু রাসেল, টিআই আহসান হাবিব, সদর থানার ওসি তদন্ত লুৎফুল কবির প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর