ধানখালী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন, টিনু সভাপতি সম্পাদক জাকির

পটুয়াখালীর কলাপড়া উপজেলার ধানখালী ইউনিয়নে বর্ণাঠ্য আয়োজনের মধ্য দিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. শাহাজাদা পারভেজ টিনু মৃধা সভাপতি ও মো. জাকির মৃধাকে সাধারন সম্পাদক করা হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে রবিবার বিকালে ধানখালী ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ধানখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আতাহার হোসেন বিশ্বাস,প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব (এমপি)। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, সাবকে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, শহর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাধারন সম্পাদক ও কলাপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বেপারী, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মো. ফিরোজ সিকদার প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ধানখালী ইউনিয়ন আওয়ামীলীগের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন উপজেলা আওয়ামীলীগে যুগ্ন-সাধারন সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন। পরে ওয়ার্ড কাউন্সিলর ও ত্যাগী নেতাদের মতামতের ভিত্তিতে দায়িত্ব নিয়ে প্রধান অতিথি ধানখালী ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কমিটির ঘোষণা দেন। অনুষ্ঠানটি স ালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জাকির মৃধা।এসময় উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর