নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইট তৈরি, অবশেষে বন্ধ হলো ভাটা

টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান চালিয়ে আঁখি ব্রিকস নামের একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটার ম্যানেজার লাল মিয়াকে ৮০ হাজার টাকা জরিমানা ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন এ সাজা দেন।

ইউএনও নাসরিন পারভীন জানান, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় উচ্চ আদালত এই ভাটা বন্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইট তৈরির কার্যক্রম চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইটভাটাটি বন্ধ করে দেন। পাশপাশি ভাটা ম্যানেজারকে জেল ও জরিমানা করা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর