সাভারে সওজ’র ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকার সাভারে সড়ক ও জনপদের (সওজ) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের গেন্ডা এলাকায় এই অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবু্বুর রহমান ফারুকী। ঢাকা-আরিচা মহাসড়কে ২ দিন ব্যাপী অভিযানের প্রথম দিনে সড়কের দুই পাশের বিল্ডিং, ছোট-বড় দোকানসহ প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবু্বুর রহমান ফারুকী জানান, সারাদেশের ৪৬টি জেলায় আমরা অভিযান চালিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় আজকে সাভারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে সড়কের দু’পাশে সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে অবৈধ প্রায় পাঁচ শতাধিক ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে৷

তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযানের পূর্বেই আমরা মাইকিংসহ বিভিন্ন ভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে অবৈধ স্থাপনার মালিকদের জানিয়ে দিয়েছে। কিন্তু বিজ্ঞপ্তি উপেক্ষা করেও তারা অবৈধ ভাবে সড়ক ও জনপথের জায়গা দখল করে ছিলো। তাই আজ অভিযানের মাধ্যমে স্থাপনাগুলোকে উচ্ছেদ করা হয়েছে।

আগামীতেও এধরণের উচ্ছেদ অভিযান চলবে বলেও জানান সওজ এর এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর