দিনাজপুরের নবাবগঞ্জে র্যাব-১৩ পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০৩ বোতল ফেন্সিডিল সহ ৩ ব্যক্তিকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।
আটকৃতরা বিরামপুর উপজেলার বিচকিনি গ্রামের নুরুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম (২৭),দিনাজপুর কোতয়ালী থানার রামনগর গ্রামের নুর ইসলামের ছেলে রানা (৩০) ও নবাবগঞ্জ উপজেলার আহাম্মাদনগর গ্রামের মোফাজ্জল মন্ডলের ছেলে মিঠুন আলী (২৪)।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) অশোক কুমার চৌহান জানান, সোমবার রাতে উপজেলার চড়ারহাট নামক স্থান থেকে মাদক বহনকালে দিনাজপুর র্যাব-১৩ তাদেরকে আটক করে থানায় সোপর্দ করে। এ বিষয়ে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
বার্তা বাজার/এম.সি