নোয়াখালীতে ১৫০জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গত শনিবার পুলিশের সঙ্গে বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে সুধারাম থানায় জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সহ ১৫০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

অপরদিকে গ্রেপ্তারকৃত তিন নেতাকে জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবির হোসেন জনান, শনিবার সকাল ১১ টায় নোয়াখালী প্রেস ক্লাব আঙ্গিনায় ও সামনের সড়ক অবরোধ করে বিএনপি সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে।

এ সময় উপস্থিত উচ্ছৃঙ্খল বেআইনি জনতা পুলিশের উপর ইট পাটকেল হামলা করলে টিএসআই আবদুল বাতেন সহ ৩ পুলিশ আহত হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দিদারুল আলম চেয়ারম্যান, রাহেল রাসু ও রমজান আলীকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে সুধারাম থানার সেকেন্ড অফিসার এসআই বিপুল ঘোষ বাদী হয়ে এ তিনজনের নাম দিয়ে অজ্ঞাত নামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে। রোববার গ্রেপ্তারকৃত জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, রাহেল রাসু ও রমজান আলীকে সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর