নীলফামারীর ডিমলায় আজ (২৫শে নভেম্বর) দূর্নীতি লুটপাট সন্ত্রাস সামরাজ্যবাদ সাম্প্রদায়িকতা রুখতে ভাত ও ভোটের দাবীতে সরাসরি কৃষকদের নিকট হতে লাভজনক হারে ধান ক্রয় করার দাবীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ডিমলা উপজেলা শাখার উদ্দেগে পদ যাত্রা ও আলোচনা সভা অনষ্ঠিত হয়।
পদ যাত্রাটি উপজেলার ছোটপুল নামক স্থান হতে ৩ কিঃ মিঃ হাটা পথে ডিমলা সদরের স্মৃতি অম্লানে এসে আলোচনা সভায় মিলিত হয়ে। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আতিয়ার রহমান, ডিমলা উপজেলা শাখার সভাপতি মাহবুব ইসলাম, সম্পাদক ডাঃ গোপাল চন্দ্র রায়, সদস্য চিত্ত রঞ্জন রায়, রমেন চন্দ্র রায়, মনি সিংহ রায় প্রমুখ।
বার্তা বাজার/এম.সি