যশোর বেনাপোল বাইপাস সড়কে দূর্ঘটনায় শহর আলী(১৯)নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (২৫শে নভেম্বর)ভোরে বেনাপোল ছোট আঁচড়া গ্রামের বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তি বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামের জলিল শেখের ছেলে।স্থানীয়রা জানান,নিহত যুবক ভোরে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল।এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।পরে গ্রামবাসী রাস্তায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান সড়ক দূর্ঘটনায় যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে “বার্তা বাজার” নিউজ পোর্টালের যশোর জেলা প্রতিনিধি মোঃলোকমান হোসেনকে বলেন,ঘাতক যানবাহনটি সনাক্তকরণের প্রক্রিয়া চলছে।
বার্তা বাজার/এম.সি