‘অনুমতি না নিয়ে সমাবেশ করার সাহস বিএনপির নেই’

অনুমতি না নিয়ে বিএনপির সভা-সমাবেশ করার ঘোষণাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সাহস বা শক্তি কোনোটাই বিএনপির নেই।

সোমবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করতে ৫০০ কর্মী নিয়ে একটি মিছিল-মিটিং করতে পারেনি তারা কীভাবে অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করবে? এ বিষয়টি হাস্যকর ছাড়া কিছুই না।

তিনি বলেন, আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন আমরাও অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করতে পারিনি। আমাদের সময় এমনও হয়েছে মিটিংয়ের আগের দিন রাতে আমরা সভার অনুমতি পেয়েছি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর