সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা ল্যাবে উদ্বোধন করা হয়েছে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি। সোমবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুস ছোবহান। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মণ্ডল, সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, নজিবুল ইসলাম, দেবব্রত ঘোষ, হাফিজুল ইসলাম, গীতা রানী সাহা, খালেদা খাতুন প্রমুখ।
২৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে। শুধুমাত্র যারা ২০১৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারাই এ প্রশিক্ষণ নিতে পারবে। প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে। তাই প্রশিক্ষণ গ্রহণে যারা ইচ্ছুক তাদেরকে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: মোবাইল ফোন ০১৭১২০৭৩৬২০
বার্তা বাজার/এম.সি