পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনা

পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার ভজনপুর ডিগ্রি কলেজের সামনে তেতুলিয়া গামী একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাসান(২৫) নিহত ও সোহরাওয়ার্দী(২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ।

উল্লেখ্য যে নিহত হাসান পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শেকের হাট এলাকার সাইদুর রহমানের ছেলে অপর আহত কিশোর সোহরাওয়ার্দী একই উপজেলার কাজলদিঘী এলাকার চান মিয়া বাবুলের ছেলে।

স্হানীয় সূত্রে জানা যায় যে সকাল ৯.৪৫ মিনিটে তেতুলিয়া গামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী হাসান ও সোহরাওয়ার্দী কে সজোরে ধাক্কা দেয় । পরে স্হানীয়রা দ্রুত এসে তাদের দুজনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মনসুর আলম মোটরসাইকেল আরোহী হাসান কে নিহত ঘোষণা করেন এবং অপর আরোহী সোহরাওয়ার্দীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে রেফার্ড করেন।

তেতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ” বার্তা বাজার” কে ঘটনাটি নিশ্চিত করেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর