তালায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

সাতক্ষীরার তালায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম খাতুন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামে এ ঘটনাটি ঘটে। মরিয়ম খাতুন ঘোনা গ্রামের শেখ ইমান হোসেনের মেয়ে।

শিশুটির চাচা আজগর হোসেন জানান, মরিয়ম সকালে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় বাড়ির পাশে একটি পুকুর অসাবধানবশতঃ সে পড়ে যায়। অনেক খুঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর