ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান ও সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান আহাদ প্রমুখ।
প্রস্তুতি সভায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
বার্তা বাজার/এম.সি