বাগেরহাটে প্রতিবন্ধী শিশুর মৃতদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে নিখোঁজের তিনদিন পর এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার পাইকপাড়া গ্রামের বড়মসজিদের পাশের একটি পুকুর থেকে তাসকিন (১০) নামের ওই শিশুর মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশুটি পাইকপাড়া এলাকার মোহাম্মদ আবু মুসার ছেলে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনম খায়রুল আলম বলেন, বাড়ির পাশে পুকুরে এলাকাবাসী শিশুটির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাসকিনের মরদেহ উদ্ধার করে।

পরিবারের বরাত দিয়ে তিনি আরো বলেন, তাসকিন গত শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না।

ধারণা করা হচ্ছে মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর