আবারও পেছাল খালেদা জিয়ার জামিন শুনানি

আবারও পেছান হলো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন শুনানি। পরবর্তী দিন ঠিক করা হয়েছে বৃহস্পতিবার (২৮ নভেম্বর)।

এর আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে সোমবার (২৫ নভেম্বর) সাড়ে ১১টায় শুনানি শুরু হয়। এতে বেগম জিয়ার মামলার প্যানেল আইনজীবী ছাড়াও বিএনপিপন্থী শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

বেগম জিয়ার এ মামলা ঘিরে আপিল বিভাগে প্রবেশে ছিল ব্যাপক কড়াকড়ি। ৩১ জুলাই চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম জিয়ার জামিন আবেদন খারিজ করেছিলেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধেই আপিল করেন বেগম জিয়া।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর