ঢাকায় ফিরলেন চার ক্রিকেটার

‘নন্দনকানন’ ইডেন গার্ডেনে মুমিনুলদের দুঃস্বপ্নের গল্প সোয়া দুদিনের। গোলাপি বলে দিবারাত্রির ঐতিহাসিক টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৪৬ রানে।

তবে পাঁচ দিনের টেস্ট হবে ধরেই বাংলাদেশ দলের দেশে ফেরার ফ্লাইট সিডিউল করা হয়েছিল। মূলতঃ সেটাই নিয়ম। খেলা যে কয়দিনেরই হোক না কেন, পাঁচ দিন ধরেই অফিসিয়াল সিডিউল করা হয়। সে হিসেবে কলকাতা টেস্ট চলার কথা ছিল ২৬ তারিখ পর্যন্ত। তাই, ২৭ তারিখ বাংলাদেশ বিমানের কলকাতা-ঢাকা ফ্লাইটেই রাজধানীতে ফেরার কথা ছিল জাতীয় দলের ক্রিকেটারদের।

কিন্তু তা আর হচ্ছে না। মাত্র আড়াই দিনেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় এখন ভেঙে ভেঙে যে যার যার মতো দেশে ফেরার পথ খুঁজছেন। এরই মধ্যে রবিবার রাতে অধিনায়ক মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন কলকাতা ছেড়ে চলে এসেছেন রাজধানী ঢাকায় উদ্দেশ্যে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর