রাশিয়া থেকে অস্ত্র কেনে বিশ্বের ৮৩ শতাংশ দেশ

রাশিয়া থেকে বিপুল সংখ্যক অস্ত্র কিনেই চলেছে আমেরিকার বহু মিত্র দেশ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারী দেশ রাশিয়া। জাতিসংঘের ১৯০টি সদস্য দেশের মধ্যে ১৬৬টি দেশের কাছে অস্ত্র বিক্রি করেছে রাশিয়া এমনটাই তথ্য জানিয়েছেন দেশটির প্রধান অস্ত্র নির্মাতা কোম্পানি রোজোব্রোনেক্সপোর্ট।

এশিয়ায় রাশিয়ার সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা দেশ হচ্ছে- ভারত, চীন, ভিয়েতনাম ও বাংলাদেশ। মধ্যপ্রাচ্য থেকে প্রধানত ইরাক এবং সিরিয়া রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনে থাকে।

এছাড়া ইরানও কিছু অস্ত্র কিনেছে। আফ্রিকা থেকে রাশিয়ার প্রধান অস্ত্র ক্রেতা দেশ হচ্ছে আলজেরিয়া। লাতিন আমেরিকার প্রধান রুশ অস্ত্র আমদানিকারক দেশ নিকারাগুয়া।

তুরস্কসহ ন্যাটোর বেশ কিছু দেশ সাম্প্রতিককালে রাশিয়া থেকে অস্ত্র কিনেছে। সম্প্রতি ন্যাটোর গুরুত্বপূর্ণ মিত্র দেশ ফ্রান্স, গ্রিস, স্লোভাকিয়া এবং বুলগেরিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক উন্নত করেছে রাশিয়া।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর