নাটোরে পেঁয়াজের তীব্র সংকট

নাটোরের বাজারগুলোতে পেঁয়াজের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। শহরের স্টেশন বাজার ও নীচাবাজার ঘুরে ঘুরে দেখা যায় কোনো দোকানে পেঁয়াজের দেখা মিলছে না।

আড়তদারদের দাবি, জেলার বিভিন্ন হাটে কেজি প্রতি পেঁয়াজ ২০০ টাকা বিক্রি হলেও স্থানীয় প্রশাসন ১৬০ টাকায় বিক্রির নির্দেশনা দেয়।

এতে লোকসানের শঙ্কায় তারা পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। বাজারে পেঁয়াজ না কিনতে না পেরে বিপাকে পড়েছেন ভোক্তারা। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, সংকট কমাতে আজ থেকে টিসিবির পেঁয়াজ বিক্রি করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর