বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) বেরোবি উইমেন পিস ক্যাফে’র ১৮ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে।রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত উইমেন পিস ক্যাফে’র অফিসে এক সভা শেষে এই কমিটি গঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও ।
বেরোবি উইমেন পিস ক্যাফে’র নতুন সভাপতি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উম্মে কুলছুম এবং জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জেসমিন খাতুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। বেরোবি উপাচার্য তার বক্তব্যে বলেন, বেরোবি উইমেন পিস ক্যাফে যেভাবে সফলতার সাথে তাদের কার্যক্রম পরিচালিত করছে তা প্রশংসনীয় । আগামী দিনে এই ধারা আরো অব্যাহত থাকবে এবং নবগঠিত কমিটি আরো সফলভাবে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেবেন বলে আশা প্রকাশ করছি ।
এসময় উপস্থিত ছিলেন মেন্টর ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী,জেসমিন নাহার ঝুমুর, অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী নেওয়াজ মোস্তফা,ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ শামীম হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক ইমরানা বারী এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সুমাইয়া তাহসিন হামিদাসহ পিস ক্যাফের সকল সদস্য অংশ নেন ।
বার্তাবাজার/ডব্লিওএস