বাংলাদেশ আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা এই অবস্থা থেকে উত্তরণের জন্য মিরাজ হোসেনের বিকল্প আর কেউ নেই বলে জানা যায় ঢাকা ঢাকা মহানগর দক্ষিণ তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়।
অতীত থেকেই তিনি একজন সুসংগঠক হিসেবে সুপরিচিত, তিনি দক্ষতার সহিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার হাত ধরেই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সুসংগঠিত ও সঙ্ঘবদ্ধ হয়েছিল এবং বিরোধী দলে থাকা সময় বাংলাদেশ ছাত্রলীগের শ্রেষ্ঠ ইউনিট হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ অধিষ্ঠিত হয় ।
স্বৈরাচার সরকার বিরোধী ও বি এন পি অবৈধভাবে ক্ষমতা দখল করায় ও গণতন্ত্র পূর্ণ উদ্ধার আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মিরাজ হোসেন ১৯৯৮ সালের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তাকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত করেন।
বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সবচেয়ে জনপ্রিয়, সৎ ও কর্মীবান্ধব নেতা মিরাজ হোসেন এই জন্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছেন মিরাজ হোসেন।
অতীতে মিরাজ হোসেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ যেভাবে সুসজ্জিত ভাবে সাজিয়েছেন তিনি অতিতের ন্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ তার অতীত ঐতিহ্য ফিরিয়ে এনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সুসজ্জিত ভাবে সাজাবেন ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার শক্তিশালী ভ্যানগার্ড হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যেতে চান মিরাজ হোসেন। মিরাজ হোসেন নেতৃত্বে বিরোধী দলের সময় ও নেত্রী মুক্তি আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ও শক্তিশালী ভূমিকা রাখেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা এই অবস্থা থেকে উত্তোলনের জন্য মিরাজ হোসেন একমাত্র ব্যক্তি বলে সাধারণ নেতাকর্মীদের কাছ থেকে আমরা বিভিন্ন থানা, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারি।
ঢাকা মহানগর দক্ষিণের এক সক্রিয় নেতার সাথে কথা বলে আমরা জানতে পারি মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যে কমিটি গুলো দেয়া হয়েছিল বিগত সময় সেগুলো নাকি পকেট কমিটি হয়েছিল। পোস্ট বিক্রি করা হয়েছিল বলে জানান অনেক নেতা কর্মী।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দুরবস্থার জন্য দায়ী এই পকেট কমিটি বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মহানগর আওয়ামী লীগের নেতা, তিনি আর বলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্ভুক্ত যতগুলো থানা ওয়ার্ড আওয়ামী লিগের নেতা আছেন মিরাজ হোসেনের দিকে তাকিয়ে আছেন সকল নেতা কর্মীরা।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা মিরাজ হোসেন কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করলে উক্ত সংগঠনটি হবে সুসংবদ্ধ এবং শক্তিশালী একটি ইউনিট হবে বাংলাদেশ আওয়ামীলের বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের তৃণমূল আওয়ামী লীগ।
বার্তাবাজার/কেএ