ভারতে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) শুরু হওয়ার পর সেদেশের অবৈধ অভিবাসীরা যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে সর্তক অবস্থানে রয়েছে বিজিবি।
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সব সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে তৎপর পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন।সেই সাথে পার্শ্ববর্তী জেলা নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়ন ও ঠাকুরগাঁওয়ের ৫০ বিজিবি ব্যাটালিয়ন ও সর্তক অবস্থায় আছে বলে জানা গেছে। যে কোন ভাবে অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি সদস্যরা।
জানা যায় যে এনআরসি (জাতীয় নাগরিক পঞ্জি) আতঙ্কে চলতি মাসের ১-২২ তারিখ পর্যন্ত অবৈধভাবে অনুপ্রবেশের কারণে কয়েক’শ নারী-পুরুষ ও শিশু আটক হলেও পঞ্চগড়ে এমন কোন ঘটনা এখনো ঘটেনি।তারপরও এ জেলার মোট ৩৮০ কিমি এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আজ রবিবার (২৪ নভেম্বর ) পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক” খন্দকার আনিসুর রহমান” “বার্তা বাজার “কে জানান পঞ্চগড়ে ভারতীয় সীমান্তর পুরো এলাকায় তারকাটা ঘেরা। এর পরেও পঞ্চগড়ের নদী গুলোর উৎপত্তি ভারতে হওয়ার কারনেই ওইসব এলাকায় কাটা তারের বেড়া নেই। তারপরেও আমাদের বিজিবির সদস্যরা তৎপর রয়েছে যে কোন সমস্যা মোকাবেলায়।
বার্তাবাজার/ডব্লিওএস