রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট: প্যানাসিয়া ফর গুড গভার্নেন্স’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে রোববার বেলা সাড়ে ১২ টায় বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো সাইয়েদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের আহ্বাক প্রফেসর ড. মো হারুনুর রশিদ ও সদস্য প্রফেসর ড. শফিক আহমেদ সিদ্দিক, এ এফ নেসারউদ্দিন, এফসিএ, ড. স্বদেশ রঞ্জন সাহা, এফসিএ, এস এ মল্লিক, এফসিএ।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে হিসাব বিজ্ঞানের পরিসীমার থাকতে হয়। এমনকি মৃত্যুর পরও সৃষ্টিকর্তা কাছে হিসাব দিতে হবে। এই গ্লোবালাইজেশনের যুগে তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ন। তাছাড়া, এই বিভাগের শিক্ষার্থীরা কিভাবে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে অর্থনৈতিক নেতৃত্ব দেবে সে বিষয়ে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানের প্রথম সেশনে রাজশাহী ইউনিভার্সিটি একাউন্টিং এলামনাই এসোসিয়েশন (আরইউএএএ) এর উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। মেধার ভিত্তিতে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রতি বর্ষের (১ম-৩য় স্থান অধিকারী) ৩ জন করে ১২ জন, এবং ১৫ জন দরিদ্র শিক্ষার্থীসহ মোট ২৭ জনকে এককালিন চব্বিশ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
এলামনাই এসোসিয়েশনের সভাপতি জনাব এস এ মল্লিকের সভাপতিত্বে ও এসোসিয়েশন সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো সাইয়েদুজ্জামানের সঞ্চালনায় সেশনে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ও প্রফেসর ড. চৌধুরি মো. জাকারিয়া, বিভাগের সভাপতি প্রফেসর ড. সালমা বানু প্রমুখ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় সেশনে ইনস্টিটিউট অব চার্টারড একাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি) ও হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক সই করা হয়।
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের চেয়ারম্যান প্রফেসর সালমা বানুর সভাপতিত্বে এবং প্রফেসর ড. মো মাঈনুদ্দিনের সঞ্চালনায় স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান, বিশেষ অতিথি প্রফেসর ড. চৌধুরি মো. জাকারিয়া, আইসিএব’র সভাপতি এ এফ এম নেসার উদ্দিন, এফসিএ, ভাইস-প্রেসিডেন্ট এম কে এ মোবিন, এফসিএ, মোঃ মনিরুজ্জামান, এফসিএ।
বার্তাবাজার/ডব্লিওএস