কুমিল্লার তিতাস উপজেলায় দুইজন মটর সাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। আজ (রবিবার) সন্ধা ৬ টায় উপজেলার আসমানিয়া-রায়পুর সড়কের মৃত আরব আলী মেম্বারের বাড়ির সামনে গতিরোধকের সাথে এ দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংঙ্খা জনক অবস্থায় ঢাকা কলেজ মেডিকেল প্রেরণ করেছে। আহতদের স্বজনদের মাধ্যমে জানা যায় উপজেলার রঘুনাথপুর গ্রামের আমির হোসেনের ছেলে হেলাল(৩৫) ও তার বন্ধু দাউদকান্দির আউটবাগ গ্রামের হজরত আলী মটর সাইলকেল যোগে সন্ধা আনুমানিক ৬ টায় রায়পুর যাওয়ার পথে দ্রুত গতিত্ েসড়কের স্প্রডি ব্যাকারে দাক্কা খেয়ে দুজনই ছিটকে পরে গিয়ে গুরতর আহত হয়। হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাক্তার হেলাল উদ্দিন বলেন আহতদের মধ্যে হেলাল মিয়ার অবস্থা আশংঙ্খা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস