রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জেল হত্যা দিবস উপলক্ষে স্মরণিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে ৷ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাবি শাখার আয়োজনে রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মেলনে কক্ষে এ উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহসভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়রে এ এইচএম খায়রুজ্জামান লিটনের সহধর্মিণী শাহীন আক্তার রেনী বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা এই পাঁচ স্তম্ভের উপরই বাংলাদেশ দাড়িয়ে আছে ৷ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর খুনি খন্দকার মোশতাকের সাথে আপোস করেন নি বলেই তাদের হত্যাকান্ডের শিকার হতে হয়েছিল৷
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপস্থিত ছিলে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেক বলেন, ইনডেমনিটি অধ্যাদেশ জারির মাধ্যমেই প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যাকান্ডে মেজর জিয়া ও খন্দকার মোশতাক জড়িত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক আ. স. ম. শিবলী শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. পি.এম সফিকুল ইসলাম।
বার্তাবাজার/ডব্লিওএস