পাকুন্দিয়ার মঠখোলায় ‘মানবতার দেয়াল’

কিশোরগঞ্জের মঠখোলায় মানবতার কথা বিবেচনা করে দুঃখী ও অভাবী মানুষের প্রয়োজনে দেয়ালে সাজানো রয়েছে পুরনো কাপড়। দুস্থ, অসহায় ও অভাবী লোকদের উদ্দেশ্যেই এ আয়োজন।

অনেকের ব্যবহার করা অপ্রয়োজনীয় কাপড় স্থান পাবে এবং অভাবী লোকেরা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন।

রবিবার (২৪ নভেম্বর) সন্ধা ৭ টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বাজার সংলগ্ন কালী বাড়িতে মঠখোলাবাসীর সহযোগীতায় সজীব সাহা’র উদ্দোগে ‘মানবতার দেয়াল’ নামে একটি প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়।

এই উদ্দেশ্যে ‘মানবতার দেয়ালে’ কাপড় রাখার জন্য এলাকার বৃত্তবানদের কাছে ব্যবহার করা অপ্রয়োজনীয় জামা-কাপড় পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

যেকোনো সময়ে যে কেউ তার সুবিধাজনক সময়ে নিজে বা অন্য কারো মাধ্যমে অপ্রয়োজনীয় জামা-কাপড় ইত্যাদি সেখানে রেখে আসতে পারবেন।
এসময় উপস্তিত ছিলেন, এগারোসিন্দুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, মঠখোলা টান বাজার পরিচালনা সমিতির সভাপতি রিপন মেম্বার, মঠখোলা টান বাজার পরিচালনা সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের সদস্য এনামুল হাসান রাজিব, উপজেলা যুবলীগ নেতা রানা সিকদার প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর