রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাসুদ লস্কর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নিবার্চন সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মাসুদ লস্কর সভাপতি নির্বাচিত হয়।

শনিবার ২৪ নভেম্বর সকালে বিদ্যালয় ভবনে এ নির্বাচন উনুষ্ঠিত হয়।

উল্লেখ, গত ২১ নভেম্বর রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মোঃ দুলাল হোসেন (মেম্বার), মোঃ আলিয়া রহমান, শেখ মোঃ সাইদুল ও মোঃ তাসের মাদবরকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পুরুষ অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়। মহিলা অভিভাবক সদস্যা মোসাঃ সুলতানা আক্তার ভোটের মাধ্যমে নির্বাচিত হয় এবং আবুল হোসেন বেপারী দাতা সদস্য নির্বাচিত হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর