ইবির টিএসসিসির দায়িত্বে অধ্যাপক মিজান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসির) নতুন পরিচালকের দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী আগামী ১ বছরের জন্য তাকে এ নিয়োগদান করেছেন।

রবিবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

রেজিস্ট্রার সূত্রে জানা যায়,বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি)’র সাবেক পরিচালক বাংলা বিভাগের অধ্যাপক মোঃ ইয়াসিন আলী গত ২০/১১/২০১৯ তারিখে মৃত্যুবরণ করায় শূন্য পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর