বেনাপোল দৌলতপুর সীমান্তে ভারত থেকে অবৈধপথে অনুপ্রবেশের সময় ৩২ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।তবে এসময় কোন পাচারকারী আটক করতে পারেনি বিজিবি।
রোববার(২৪শে নভেম্বর)বেনাপোল দৌলতপুর সীমান্তের বালুর মাঠ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতদের মধ্যে ২ জন শিশু,১১ জন নারী,২ জন হিজড়া ও ১৭ জন পুরুষ রয়েছে।আটককৃত ব্যক্তিদের বাড়ি বাগেরহাট, মোড়লগঞ্জ,খুলনা,সাতক্ষীরা,মাদারীপুর, গোপালগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে।২১ বিজিবি দৌলতপুর ক্যাম্পের সুবেদার মোফাজ্জেল “বার্তা বাজার” নিউজ পোর্টালের যশোর জেলা প্রতিনিধি মোঃলোকমান হোসেনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,বেশকিছু নারী-পুরুষ ভারত সীমান্ত থেকে বাংলাদেশে প্রবেশের পর দৌলতপুর বালুর মাঠ এলাকায় অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।তিনি বলেন,এরা অনেকেই চিকিৎসার জন্য এবং কেউ সেদেশে কাজ করার পর অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করছিল।আটককৃত ব্যক্তিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এস আই পিন্টু লাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তিদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এমকে