সড়ক পরিবহন আইন বাস্তবায়ন কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টাস্কফোর্স কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’র (বিআরটিএ) দুর্বলতায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এ আইন বাস্তবায়নে নতুন করে চার সচিবের নেতৃত্বে চারটি উপ-কমিটি করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে সুপারিশ ও অ্যাকশন প্লানসহ প্রতিবেদন জমা দেবে এসব কমিটি। পরে টাস্কফোর্স কমিটির সভায় তা উপস্থাপনের পর আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়কের নিরাপত্তা আনতে ১১১ সুপারিশ বাস্তবায়নে এ কমিটি করা হয়েছে। বিশেষ করে বিআরটিএয়েকে আরো শক্তিশালী করতে হবে। এ খাতে বিশেষ নজর দেয়া হয়েছে।
বার্তাবাজার/এমকে