পাবনায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পাবনায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে পুলিশ লাইন্সে শহীদ মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম।

কল্যাণ সভায় জেলার বিভিন্ন পদমর্যাদার ১০ জন অফিসার ও ফোর্সদের গত অক্টোবর মাসে ভাল পারফরমেন্সের জন্য সম্মাননা স্মারক এবং ০৪ জন কনস্টবল এর অবসরজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন।

এসময় পুলিশ সুপার বলেন, মাদক ও অস্ত্র উদ্ধার এবং মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন ও নিস্পত্তি করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন সকল পুলিশ সদস্যদের মাঝে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর