লক্ষ্মীপুরে বিশ্ব এন্টিবায়োটিক সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

লক্ষ্মীপুরে বিশ্ব এন্টিবায়োটিক সপ্তাহ উপলক্ষে এন্টিবায়োটিক ঔষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করণে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি জেলা শাখার সহযোগীতায় ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মিনহাজুর রহমান।

এসময় বক্তব্য রাখেন, জেলা ড্রাগ সুপার ফজলুল হক, জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যা, জেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা: মোহাম্মদ আয়ুব মিয়া, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি জেলা শাখার সভাপতি উত্তম কুমার দেবনাথ, সিনিয়র সহসভাপতি মীর আবুল বাশার প্রমুখ।

সভায় লক্ষ্মীপুর সদরসহ বিভিন্ন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)সহ বিভিন্ন ঔষুধ ব্যবসায়ীবৃন্দ ও সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর