পাকুন্দিয়া উপজেলা আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দলের আসন্ন কাউন্সিলকে ঘিরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাকুন্দিয়া সরকারি কলেজের হল রুমে রবিবার (২৪ নভেম্বর) দুপুরে এ সভায় উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কিশোরগঞ্জ -২ (পাকুন্দিয়া -কটিয়াদী) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ এর সভাপতিত্বে।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপনের সঞ্চালনায়, অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নঅাব্বায়ক রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ হুমায়ুন কবির, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ প্রমুখ।

বার্তাবাজার/এমকে/

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর