জোহানেসবার্গে ডাকাতের গুলিতে নোয়াখালীর যুবক নিহত

দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের ফোর্ডসবার্গ শহরে ডাকাতের গুলিতে লিংকন নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছে।শনিবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লিংকনের বাড়ী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকালে জোহানেসবার্গের ফোর্ডসবার্গ শহরে লিংকন তার নিজের মোবাইল ফোন দোকানে বসে ছিলো। এসময় একদল ডাকাত দোকানে ঢুকে তাকে গুলি করে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষনা করে। বর্তমানে তার মৃতদেহ দক্ষিণ আফ্রিকার গার্ডেন সিটি হাসপাতাল রাখা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর