চলে গেলেন সংগীতজ্ঞ ওস্তাদ মোবারক হোসেন

চলে গেলেন বিশিষ্ট সংগীত গবেষক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহা পরিচালক মোবারক হোসেন খান (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজেউন।)

মোবারক হোসেন খান গতরাতে নিজ বাসভবনে ঘুমের মাঝে মৃত্যু বরণ করেন। মরহুমের জানাজা ও দাফন তার সন্তান দেশে এলে অনুষ্ঠিত হবে। বর্তমানে তার মরদেহ বারডেম এর হিমঘরে রাখা হয়েছে।

স্বাধীনতা উত্তর বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন মোবারক হোসেন খান। সঙ্গীতে অবদানের জন্য তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদক, ১৯৯৪ সালে স্বাধীনতা দিবস পুরস্কার ভূষিত হন এবং ২০০২ সালে বাংলা একাডেমি থেকে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি উপমহাদেশের বিশিষ্ট সংগীতজ্ঞ ওস্তাদ আয়াত আলী খানের তৃতীয় পুত্র।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর