ঢাকার ধামরাইয়ে এক গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সোমভাগ ইউনিয়নের চাপিল এলাকায় উক্ত গৃহবধুর স্বামীর দুই আত্মীয়ের বিরুদ্ধে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গতকাল শনিবার রাতে রেশমি নিঝুম নামের ওই গৃহবধূ ধামরাই থানায় মামলা করেছেন (মামলা নং-৩৬, তারিখ- ২৪ নভেম্বর, ২০১৯)।
মামলায় যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তারা হলেন, তাঁরা হলেন, তোফাজ্জল হোসেন (৪০), পিতা- আঃ আলী, গ্রাম- মালঞ্চ এবং এরশাদ (৩০), গ্রাম-পথহার, ধামরাই।
পুলিশ জানায়, গত শুক্রবার (২২ নভেম্বর) ধর্ষিতার স্বামীর বোন জামাই অভিযুক্ত তোফাজ্জল ও খালাতো ভাই এরশাদ নামের দুই লম্পট পূর্বপরিকল্পনা অনুসারে গৃহবধূর ঘর তালা দিয়ে রেখে আগের একটি বিচারের কথা বলে চকের কলাবাগান দিয়ে নিয়ে যাওয়ার সময় কলাবাগান এর ভিতরে নিয়ে জোরপূর্বক গন-ধর্ষণ করে।
পরে ধর্ষণের শিকার গৃহবধূ গতকাল রাতেই তার পরিবারের লোকজনকে বিষয়টি জানালে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গৃহবধূর স্বামী বাড়ি ফিরে ঘটনা জানতে পেরে গতকাল রাতেই ধামরাই থানায় মামলা দায়ের করান।
এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মো.কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন। মামলার তদন্ত চলছে, পাশাপাশি আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টাও চলছে বলে জানান তিনি।
বার্তাবাজার/এমকে