চাঁদার দাবিতে দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় ফরিদপুরের আলফাডাঙ্গায় নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা দুইটায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর কবীরের পরিচালনায় বক্তব্য দেন, সাংবাদিক সেকেন্দার আলম, শাহারিয়ার হোসেন, কবীর হোসেন, লায়েকুজ্জামান, কামরুল হক ভূইয়া, মো. মিজানুর রহমান, মো. আবুল বাশার, মো. মুজাহিদুল ইসলাম নাঈম, মো. ইকবাল হোসেন, মিয়া রাকিবুল, সৈয়দা নাজনীন, আরিফুজ্জামান চাকলাদার, শাহীনুর রহমান, এস আর রায়হান প্রমুখ।
এ সময় বক্তারা ঢাকা টাইমস সম্পাদককে চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকি দেওয়া সন্ত্রাসী চক্রকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
প্রসঙ্গত, শনিবার দুপুরে শীর্ষ সন্ত্রাসী শাহাদত পরিচয়ে দোলনের ব্যক্তিগত মোবাইল ফোনে চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে রাজধানীর রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দোলন। রমনা মডেল থানার জিডি নম্বর ১৪৪৫, তারিখ ২৩.১১.২০১৯। জিডির তদন্ত করছেন রমনা মডেল থানার উপপরিদর্শক রাজিব হাসান।
বার্তাবাজার/এমকে