ময়মনসিংহে ২ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহের তারাকান্দায় প্রায় ২ শতাধিক গরীব হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে সমাজকল্যাণ সংঘ নামে একটি সংঘঠন।

রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার মৌলবি বাজারে সমাজকল্যাণ সংঘ কার্যালয়ের সামনে ৫ম বারের মত শীতবস্ত্র বিতরণ করার হয়।

এ উপলক্ষে সংঘঠনটির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বালিখা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইয়াকুব আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তারাকান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ এম এ জব্বার, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মো: মোস্তাফিজুর রহমান, মোঃ ফরিদ মিয়া, মোঃ মজিবুল হক সাবেক ইউপি চেয়ারম্যান, তারাকান্দা বাজার বণিক সমিতি সভাপতি নুরুজ্জামান সরকার বকুল, অধ্যক্ষ নুরুলবাকী খান ও আজিজুল হক প্রমূখ।

পরে অতিথিরা হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে মাঝে কম্বল তুলেদেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর