স্ত্রীর কবরের পাশেই শায়িত হলেন আজিজ

শেষ ইচ্ছা অনুযায়ী, স্ত্রীর কবরের পাশেই শায়িত হলেন চলচ্চিত্র অভিনেতা কালা আজিজ। রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর উত্তরার কাওলা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। চলচ্চিত্র শিল্পী সমিতির সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২৩ নভেম্বর) রাত দশটার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বাংলা সিনেমাতে ভিলেনের সহযোগী হয়ে তাকে কানপড়া দিতে দিতে হয়েছেন ‘ওস্তাদ আজিজ’। এমন অসংখ্য চরিত্রে দেখা গেছে তাকে। দীর্ঘদিন ধরেই কাজ করেছেন চলচ্চিত্রে। সেই সুবাদে ঢাকাই সিনেমার অনেকের সাথে কাজ করার সুযোগ হয়েছে তার।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসা ঠিক মতো না করতে পারায় তার শরীরের কিছু অংশে পচন ধরে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর