সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সম্মেলনে এমপি রবিকে সভাপতি হিসাবে দেখতে চায় দলীয় নেতা কর্মীরা। সাতক্ষীরার সামগ্রীক উন্নয়ন ও আলোকিত সাতক্ষীরা গড়তে, দলকে সুসংগঠিত এবং কর্মী বান্ধব সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ গড়তে তৃণমূল নেতৃবৃন্দের মূল্যায়ণকারী জননেতা সাতক্ষীরা সদর আসনে বারবার নির্বাচিত সংসদ সদস্য গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে পেতে চায় দলীয় ও তৃণমূল নেতৃবৃন্দ।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির বিবেচনায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের হাল ধরতে জামাতের ঘাঁটি ভেঙ্গে আওয়ামী লীগের ঘাঁটি তৈরীর কারিগর বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে প্রয়োজন বলে মনে করছেন দলীয় নেতৃবৃন্দ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির বিবেচনায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে এমপি রবির নেতৃত্বের বিকল্প নেই।
যিনি বাংলাদেশ নৌকমান্ডো এসোসিয়েশনের প্রথম সভাপতি, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও সদস্য, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাতক্ষীরা সরকারী কলেজের প্রথম নির্বাচিত ভিপি, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, সাতক্ষীরা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান।
এমপি রবি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি হলে সাতক্ষীরাবাসী তথা দলীয় নেতৃবৃন্দ প্রাণের জোয়ার ফিরে পাবে। যাকে নিয়ে স্বপ্ন দেথে সাতক্ষীরাবাসী। যার মাঝে কোন প্রকার হিংসা, ঘৃনা, অহংকার নেই। তিনি এমনই একজন ব্যক্তিত্ব যিনি প্রত্যেহ সকালে ঘুম থেকে উঠে মহান আল্লাহ ও রাসূল কে স্মরন করে হাসি মুখে বেরিয়ে যান অসহায় মানুষের সেবা ও সামাজিক, সাংস্কৃতিক ও দলীয় সাংগঠনিক কর্মকান্ডে।
জনস্বার্থে সকল প্রকার উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তিনি সকলের মাঝে হয়ে উঠেছেন এক জনপ্রিয় জননন্দিত নেতা। যিনি অসহায় গরীব শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ মানুষের ভালোবাসার টানে নিজের ক্লান্তি বিসর্জন দিয়ে সব সময়ই নিজেকে বিলীন করে দেন এবং দিন-রাত নিজের আরাম-আয়েশকে বিসর্জন দিয়ে বিশ্ব সেরা প্রধানমন্ত্রী ও বাংলার গরীব দুঃখী মানুষের প্রাণের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে ও দেশের উন্নয়ন সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে শেখ হাসিনা উন্নয়ন দিবসের প্রচলন করেছেন এবং উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ জনগণকে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাতলে আনার রাজনীতির নিরলস দায়িত্ব পালন করে সফল হয়ে সাতক্ষীরা সদর আসনে বারবার এমপি নির্বাচিত হয়েছেন।
আলোকিত সাতক্ষীরা গড়তে তৃণমূল নেতৃবৃন্দের মূল্যায়ণকারী সততা ও যোগ্যতার বিচারে জননেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী।
গরীব-দুঃখী গণমানুষের নেতা জনপ্রিয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’কে সততা ও যোগ্যতার বিচারে মানবতার মা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আগামী ১২ ডিসেম্বরের কাউন্সিলে সভাপতির দায়িত্ব দেবেন এটাই সাতক্ষীরার দলীয় নেতৃবৃন্দের প্রাণের দাবী।
বার্তাবাজার/এমকে