সড়ক আইনের ৯টি ধারার আংশিক ‘কনসিডার’ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক আইন মানার সংস্কৃতি চালু করা এবং দুর্ঘটনার ধারা কমিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নতুন সড়ক আইনের কিছু কিছু অংশ আরও স্পষ্ট করা দরকার।

সেসব জায়গায় আমরা কনসিডার করতে বলেছি। সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ৯টি ধারার কিছু কিছু বিষয় আগামী ৩০ জুন পর্যন্ত কনসিডার করার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাতে ধানমন্ডির নিজ বাসভবনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের কাছে বলা হয়েছে, যাতে এসব বিষয় তারা কেয়ারফুলি হ্যান্ডেল করেন।’

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শাজাহান খানের নেতৃত্বে সারা দেশের অন্তত ৩০ জন শ্রমিক নেতাবৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে পুলিশ ও বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর