স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সিঙ্গাপুরে যাচ্ছেন

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী “ডিজিটাল স্ট্র্যাটেজিস এন্ড ক্যাপাসিটি বিল্ডিং ফর পার্লামেন্ট” শীর্ষক ইভেন্টে যোগ দিতে সিঙ্গাপুর গেছেন। শনিবার দিবাগত রাত ১১.৫৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন।

আজ ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ জাফর আহমেদ খানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিমান বন্দরে উপস্থিত ছিলেন। আগামী ২৮ নভেম্বর তিনি দেশে ফিরবেন।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর