বগুড়ায় উত্তরাঞ্চলীয় প্রধানসহ ৪ জেএমবি আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

গ্ৰেনেড , অস্ত্র , গুলি এবং বিপুল পরিমাণ গ্ৰেণেড তৈরির সরঞ্জামসহ জেএমবির উত্তরাঞ্চলীয় প্রধান আতাউর রহমান ওরফে আরাফাত সহ ৪ জেএমবি সদস্যকে গ্ৰেফতার করেছে বগুড়া জেলা পুলিশ।

রবিবার বেলা ১২ টার দিকে পুলিশ সুপার আলী আশরাফ ভুঁঞা সংবাদ সম্মেলনে জানান, শনিবার দিবাগত রাত ১ টার সময় পুলিশ হেডকোয়ার্টাসের এলআইসি শাখা ও বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা বন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো পুরাতন জেএমবি রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান আতাউর রহমান, বিভাগীয় বায়তুল মাল প্রধান মিজানুর রহমান নাহিদ, গাইবান্ধা জেলা প্রধান জহুরুল ইসলাম, বগুড়া জেলা প্রধান মিজানুর রহমান।

তিনি আরও জানান, গোপণ সংবাদের ভিত্তিতে খবরে পেয়ে ও-ই এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয় সাদা পোশাকের পুলিশ সদস্যরা। জঙ্গী সদস্যরা সেখানে একত্রিত হলেই ওৎপেতে থাকা পুলিশ সদস্যরা তাদের ৪ জনকে গ্রেফতার করে।

এসময় আরো ৩/৪ জন জঙ্গী পালিয়ে যান বলে জানান তিনি। এসময় তাদের কাছ থেকে ১ টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২ টি চাপাতি, ৮ টি গ্রেনেড, ১ কেজি বিস্ফোরকসহ বিপুল পরিমান গোলাবারুদ ও অস্ত্র।
তিনি আরো জানান, তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর