খালেদা জিয়ার মুক্তির দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির প্রতিবাদ সভা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির কারণে চুয়াডাঙ্গায় বিএনপি প্রতিবাদ সভা করেছে।

শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমাহল সড়কে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে জেলা বিএনপির নেতা-কর্মীরা।

বিএনপির প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শরিফুজ্জামান শরিফ, সিরাজুল ইসলাম মনি, যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মাবুদ সরকার, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম।

এছাড়া বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শরিফুজ্জামান শরিফ বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রনে রাখতে ব্যার্থ হয়েছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষকে বেশি দামে জিনিসপত্র ক্রয় করতে হচ্ছে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর