কুষ্টিয়ায় ১০০ পিচ ইয়াবাসহ একজন আটক

কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর আদর্শপাড়ার আবুল হোসেন ইয়াবাসহ আটক হয়েছে। শনিবার ( ২৩ নভেম্বর) বিকেলে তাকে আটক করে এস আই সাহেব আলীর নেতৃত্বে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি দল।

পুলিশ জানায়, খাজানগর এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদে সেখানে এ এস আই সাহেব আলীর নেতৃত্বে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে খাজানগর আদর্শ পাড়ার আব্দুল জলিলের ছেলে আবুল হোসেন(৪০) পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে ধরে ফেলে। পরে তার কাছে বিশেষ কায়দায় রাখা ১০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এ রিপোর্ট লিখা পর্যন্ত কুষ্টিয়া মডেল থানায় মাদক ব্যবসায়ী আবুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর