নিহত গার্মেন্টস শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

আজ ২৩ নভেম্বর। ৭ বছর আগে এই দিনে ঢাকার সাভারের আশুলিয়ায় তাজরিন ফ্যাশন কারখানায় সৃষ্ট স্মরণকালের ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনায় ১১৩ জন শ্রমিক নিহত হয়। নিহতদের স্মরণে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা কারখানাটির সামনে মোমবাতি প্রজ্জ্বলন করেছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কারখানার সামনে ১১৩ জন নিহতের স্মরণে ১১৩ টি মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

এছাড়া শ্রমিক নেতারা কারখানার সামনে এক পথসভার আয়োজন করেন। পথসভায় উপস্থিত ছিলেন- শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের নেতা কর্মীরা।

পথসভা থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা বিধানে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানোর পাশাপাশি সরকারের কাছে ৬ দফা দাবী পেশ করা হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর