গোপালপুর উপজেলা শুক্রবার কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি পুর্নবাসন কর্মসূচীর আওয়াতার রবি মৌসুমে সরিষা,গম, ভূট্রা, চিনাবাদাম ও সূযমুখীর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৬১০জন ক্ষুদ্র ও প্রান্তিব চাষীদের মাঝে ২২ নভেম্বর শুক্রবার বিনামূল্যের বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে মৎস্য ও প্রাণী সম্পাদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় আসনের সংসদ সদস্য ছোট মনির এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মককতা কৃষিবিদ এ,এম,শহিদুল ইসলাম, কৃষি সম্প্রাসারণ কর্মককতা কৃষিবিদ তুষার সাহা,উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার,উপজেলা আওয়ামীলীগের যুবলীগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম,উপ-সহকারী কর্মকতা মোঃ নুরুল ইসলাম,আসাদুজ্জামান,আবুকায়সার রাসেল প্রমূখ।
কর্মসূচীর আওতায় গোপালপুর পৌরসভায় ১৮২ জন,মির্জাপুর ইউনিয়নের ২৩২ জন,ঝাওয়াইল ইউনিয়নের ১৬০, আলমনগর ইউনিয়নের ২৩২জন,হেমনগর ইউনিয়নের ১৫০ জন,ধোপাকান্দি ইউনিয়নের ২৮২ জন, নগদাশিমলা ইউনিয়নের ১৮২ জন, হাদিরা ইউনিয়নের ১৯০ জন সহ মোট ১ হাজার ৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে প্রতি ১ বিঘা জমির জন্য উচ্চ ফলন ও সূর্যমুখীর বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।
বার্তাবাজার/ডব্লিওএস