ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও প্রগতিশীল শিক্ষক নেতা অধ্যাপক ড. মাহবুবর রহমানের কুশপুত্তলিকা দাহ সহ তার বিরুদ্ধে করা নানা অপপ্রচারের তীব্র নিন্দা ও বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কাছে প্রতিবাদ জানিয়েছে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।
শনিবার (২৩ নভেম্বর) সংগঠনের সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মেহের আলী সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
উক্ত বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গত বেশ কিছুদিন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ড. মোঃ মাহবুবর রহমানের বিরুদ্ধে কিছু ছাত্র/ছাত্র নামধারী বহিরাগত এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ চালিয়ে যাচ্ছে। ড. রহমান শুধু প্রগতিশীল রাজনীতিই করেন না তিনি দীর্ঘ প্রায় ২১ বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সংগঠন সমূহের অবিভাবক ও সংগঠক হিসাবে কাজ করে যাচ্ছেন।তার বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচারের অংশ হিসাবে গত ১৯-১১-২০১৯ তারিখে কিছু ছাত্র/ছাত্র নামধারী বহিরাগত ড. মাহবুবর রহমানের কুশপুত্তলিকা দাহ করে যাহা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজকে বিস্মিত করে।এহেন অপপ্রচার ও ঘৃণ্য কাজে ইসলামী বিশ্ববিদ্যালয় শাপলা ফোরাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এই ধরনের ঘৃণ্য কাজের সাথে জড়িত ছাত্রদের যথাযথ তদন্তের মাধ্যমে শাস্তি প্রদান ও বহিরাগতদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহনের জন্য বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কাছে শাপলা ফোরাম জোর দাবি জানায়।
উল্লেখ্য গত (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদবঞ্চিত ও বিদ্রোহী দলের নেতারা মহান মুক্তিযুদ্ধ ও প্রগতিশীলতায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘শাপলা ফোরাম’ এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানকে শিবির আখ্যা দিয়ে কুশপুত্তলিকা দাহ করে।
বার্তাবাজার/ডব্লিওএস